Logo Logo

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা বিএনপির শ্রদ্ধা


Splash Image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব আবুল হাসান জহির ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে শার্শার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠের মাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি ওলিয়ার রহমান সর্দার, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহ-সভাপতি শেখ রমজান, ওয়ার্ড সভাপতি করিমুল শেখ, স্বেচ্ছাসেবক দল সভাপতি হেলাল উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ সবুজ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​পুষ্পস্তবক অর্পণ শেষে আবুল হাসান জহির বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

​উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রথম প্রহর থেকেই বীরশ্রেষ্ঠের সমাধিতে সর্বস্তরের মানুষের ঢল নামে। বিজিবি, উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...