Logo Logo

নালিতাবাড়ীতে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ


Splash Image

বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি। ২৬ এর প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ মার্চ) শেরপুর নালিতাবাড়ীতে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে স্মৃতিস্তম্ভে শহীদের শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান , সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, নালিতাবাড়ী উপজেলা বিএনপি,শহর বিএনপি,সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, সেচ্ছাসেবী সংগঠন, সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী, সহ সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ও সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে শহীদ মিনার মঞ্চে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা।

এছাড়াও দিবসটি উপলক্ষে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮.৩০টায় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ, ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন, স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...