Logo Logo

মনোহরদীতে পূর্ব নয়াপাড়া বন্ধুমহল যুব সংঘের যাত্রা শুরু


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পূর্ব নয়াপাড়া বন্ধুমহল যুব সংঘের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার রাতে স্থানীয় যুবকদের সমন্বয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম উদ্বোধন করা হয়। সমাজের অসহায়-দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে।

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি এবং মোহাম্মদ সাইদুল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি বাচ্চু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও মোঃ রাফাত, কোষাধ্যক্ষ মোঃ সজল মিয়া, সহ-কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল ও মোবারক হোসেন, দপ্তর সম্পাদক মোঃ এমরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাসুম মিয়া, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আসহাব উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ হাদিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক স্বাধীন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুর রহমান আরজু, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকরাম হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আরমান হোসেন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জনি মিয়া এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মোঃ সিফাত মিয়া, সাইফুল ইসলাম (২), মিয়াজ উদ্দীন, মোবারক, তানভীর, মারুফ, রবিন, রাসেল, সিফাত (২), মাহফুজ (প্রবাসী), জাকির (প্রবাসী), মোবারক (প্রবাসী), সোহাগ ও মাজিদ।

নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...