বিজ্ঞাপন
অনুষ্ঠানের অংশ হিসেবে ভিক্ষু সংঘের পিণ্ডদান, দেশবরেণ্য ভিক্ষুদের দেশনা প্রদান, ছন্দোগুণ পাঠ, রথ পরিক্রমা এবং ঐতিহ্যবাহী ‘আলং’ নৃত্য অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় মহাথেরোর অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের কাছে হস্তান্তর, ধর্মীয় সংগীত পরিবেশন, পিণ্ডদান এবং আলং নৃত্য।
এই জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নর-নারীর আগমন ঘটেছে। ব্যতিক্রমী এ ধর্মীয় আয়োজন দেখতে স্থানীয়দেরও ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানস্থল ঘিরে বসেছে অস্থায়ী দোকানপাট, যা মেলায় রূপ নিয়েছে।
উল্লেখ্য, বরিশাল বিভাগের সংঘরাজ ও তুলাতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উকোইন্দা মহাথেরো (৮৭) ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি দীর্ঘ ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেছেন। মৃত্যুর পর বিশেষ ব্যবস্থায় ৯৯ দিন ধরে তার মরদেহ বিহারে সংরক্ষণ করা হয়।
আগামী শনিবার (২৮ মার্চ) বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...