বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর মধুমতি নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে নিখোঁজ হয় তাসমিয়া।
তাসমিয়া যশোরের সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে। সে উপজেলার মঙ্গলাহাটা গ্রামের জাকিরের মেয়ে তার চাচি রেশমার সঙ্গে ঈদে বেড়াতে এসেছিল।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের সময় তাসমিয়া তার চাচি রেশমার বাবার বাড়ি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে বেড়াতে আসে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাসমিয়া তার চাচি রেশমা ও অন্যান্যদের সঙ্গে মিনি কক্সবাজার খ্যাত ডিগ্রিচর মধুমতি নদীর চরে ঘুরতে যায়। এসময় নদীতে গোসলে নেমে তাসমিয়া নিখোঁজ হয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এনায়েত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...