বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং পৌরসভার বাস্তবায়নে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টার দিকে শহরের বড়বাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। পরবর্তীতে শহরের লঞ্চঘাট সংলগ্ন মধুমতি নদীতে পৌরসভার মশক নিধন কর্মীদের মাধ্যমে মশক নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
প্রতি শনিবারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও ব্যক্তিগত সচেতনতা থাকলে এ রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্য রক্ষায় এই মশক নিধন ও সচেতনতা কার্যক্রম গোপালগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নাগরিকদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানসহ জেলা প্রশাসন ও পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মশক নিধন কার্যক্রমের সময় আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ ব্যবহার করা হয়।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, শহরবাসীকে মশামুক্ত পরিবেশ উপহার দিতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সচেতনতা র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...