Logo Logo

কোটালীপাড়ায় মাদক নির্মূলে এলাকাবাসীর মানববন্ধন


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ শনিবার (২৮ মার্চ) সকালে কোটালীপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের নদীর পশ্চিমপাড়ের সাধারণ মানুষের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা কোটালীপাড়া পৌরসভা এলাকা থেকে মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন এবং যুব সমাজকে এই মরণব্যাধি থেকে রক্ষার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম, সমাজসেবক জলিল গাজী, মোশারফ মোল্লা, খলিল গাজী, জসিম বেপারী ও এমদাদ আলীসহ আরও অনেকে। বক্তারা বর্তমান সময়ে মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্তমানে কোটালীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাদক সেবনকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। তাই আমরা এলাকাবাসী এই ৯নং ওয়ার্ড থেকে মানববন্ধনের মাধ্যমে মাদক প্রতিরোধে সুসংগঠিত কাজ শুরু করলাম।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই সামাজিক আন্দোলন থেমে থাকবে না। পর্যায়ক্রমে এই সচেতনতামূলক কর্মসূচি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...