Logo Logo

ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের, আহত ৪


Splash Image

ঝিনাইদহের শৈলকূপায় পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও চারজন কৃষক গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন— উপজেলার খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস এবং একই গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস। তারা সবাই ওই গ্রামের মাঠের মধ্যে জমিতে পেঁয়াজ তোলার কাজ করছিলেন।

জানা গেছে, দুপুরে হঠাৎ বজ্রপাত হলে মাঠে কর্মরত ছয়জন কৃষকই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে অপু বিশ্বাস ও সমীর বিশ্বাসের মৃত্যু নিশ্চিত করেন।

খড়িবাড়িয়া গ্রামের বিষ্ণু কুমার জানান, বজ্রপাতে তারা মারাত্মকভাবে দগ্ধ ও আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজন কৃষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি (তদন্ত কর্মকর্তা) শাকিল আহমেদ জানান, বজ্রপাতে খড়িবাড়িয়া গ্রামের দুই কৃষকের মৃত্যুর খবর তারা শুনেছেন। এলাকায় এ নিয়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর রাখছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...