Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় সীরাত অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সীরাত কনফারেন্স অনুষ্ঠিত


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ায় ক্যারিয়ার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে সীরাত অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজক জাহিদ উদ্দিনের সঞ্চালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার আনোয়ার হোসেন আদিব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত। তরুণ প্রজন্ম যদি সীরাত থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে তারা নৈতিকতা, সততা ও মানবিকতার আদর্শে গড়ে উঠবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া সেন্ট্রাল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সীরাত অলিম্পিয়াডে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তিনটি গ্রুপে অংশগ্রহণ করে। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রতিটি গ্রুপ থেকে সেরা ২০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...