বিজ্ঞাপন
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আবুল হোসেন ও এএসআই কফিল উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার খিদিরপুর বাজার মাঠের দক্ষিণ পাশের একটি খোলা স্থানে মাদক বিক্রির খবর পায় পুলিশ। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে জয়চন্দ্রকে আটক করা হয়।
আটকের পর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
এই ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে গত ২৮ মার্চ ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে তাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণাও দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...