বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা সদর বাজারসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদ আশিক কবির।
আদালত সূত্রে জানা যায়, মুকসুদপুর সদর বাজারে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ১১ ধারায় ব্যবসায়ী রইচ মিয়াকে ১০ হাজার টাকা এবং মাহাবুর শেখকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার বনগ্রাম বাজারে এলপিজি গ্যাস নিয়মবহির্ভূতভাবে মজুদ করায় এলপিজি বিধিমালা ২০০৪ অনুযায়ী ব্যবসায়ী হাসানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন দুটি অবৈধ মিনি পাম্প মেশিন জব্দ করার পাশাপাশি উপজেলার বেশ কয়েকটি তেলের পাম্পে মজুদের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জননিরাপত্তা নিশ্চিত এবং ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি ও গ্যাস মজুদের প্রবণতা রোধে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযানে মুকসুদপুর ফায়ার সার্ভিস, মুকসুদপুর থানার এস আই অনক কুমার ঘোষ ও পুলিশ সদস্যরা অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...