বিজ্ঞাপন
গত বৃহষ্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টা ৫৬ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
প্রয়াত কানন বালা ঠাকুর ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য এবং মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাংগা গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত কার্তিক চন্দ্র ঠাকুরের সহধর্মিণী। তিনি মৃত্যুকালে এক পুত্র ও সাত কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
গত ২৬ মার্চ রাত সাড়ে ১০টায় টিকারডাংগা গ্রামে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তার প্রয়াণে এলাকায় এবং রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এক শোকবার্তায় তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...