Logo Logo

রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন


Splash Image

ঝালকাঠির রাজাপুরে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তার অপসারণ ও বিভাগীয় ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।


বিজ্ঞাপন


রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার ১৮ নম্বর কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত শিক্ষিকা ফেরদৌসী খানম বর্তমানে ওই বিদ্যালয়ে ডেপুটেশনে (প্রেষণে) সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং নিয়মিত পাঠদান না করার অভিযোগ আনেন।

বক্তাদের দাবি, অভিযুক্ত শিক্ষিকা সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না এবং শ্রেণিকক্ষে যথাযথভাবে পাঠদান করেন না, যার ফলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। তারা আরও জানান, সন্তানদের সুষ্ঠু শিক্ষার পরিবেশে পাঠালেও শিক্ষিকার দায়িত্বহীন আচরণের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। ইতিপূর্বে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজের আচরণে কোনো পরিবর্তন আনেননি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা ফেরদৌসী খানমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন জানান, এর আগেও একই ধরনের অভিযোগের কারণে তাকে পশ্চিম ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেপুটেশনে কানুনিয়া বিদ্যালয়ে পাঠানো হয়েছিল। তিনি আরও বলেন, "যদি এখানেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে, তবে তাকে পুনরায় আগের কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হবে এবং যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

দ্রুত এই সমস্যার সমাধান করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...