Logo Logo

রেশনিং পদ্ধতিতে চলছে তেল সরবরাহ

ফরিদপুরে জ্বালানি তেলের সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি


Splash Image

ফরিদপুরে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় জেলার ফিলিং স্টেশনগুলোতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সরবরাহ সংকটের কারণে অধিকাংশ পাম্পে রেশনিং পদ্ধতিতে ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রি করা হচ্ছে। তবে শহরের একটি নির্দিষ্ট ফিলিং স্টেশনে চাহিদামতো তেল সরবরাহ করায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকরা।


বিজ্ঞাপন


আজ রবিবার (২৯ মার্চ) সকাল থেকে শহরের জোবাইদা ফিলিং স্টেশনে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দেওয়া হলে সেখানে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা যায়।

পাম্প কর্তৃপক্ষ জানায়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মজুদ থাকা সাপেক্ষে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে।

চাহিদামতো তেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেখানে আসা চালক ও সাধারণ গ্রাহকরা। তারা জানান, জেলার অন্যান্য পাম্পে তেল দিতে গড়িমসি করা হলেও এখানে পর্যাপ্ত সরবরাহ থাকায় তারা দীর্ঘ অপেক্ষা থেকে মুক্তি পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার প্রায় ৪০টি ফিলিং স্টেশনের অধিকাংশতেই বর্তমানে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। অনেক পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি তৈরি হওয়ায় সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যদেরও সহযোগিতা করতে দেখা গেছে।

জ্বালানি তেলের এই সংকট দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবহন মালিক ও শ্রমিকরা। অন্যথায় যাতায়াত ও পণ্য পরিবহনে বড় ধরনের স্থবিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...