Logo Logo

পিরোজপুরে তিন’শ নারীকে ৩০ লাখ টাকা সহায়তা দিল ওয়ার্ল্ড ভিশন


Splash Image

পিরোজপুরে পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে শর্তসাপেক্ষে ৩০০ জন নারীকে মোট ৩০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এরিয়া।


বিজ্ঞাপন


আজ রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়।

আয়োজন সূত্রে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে আজ বাছাইকৃত ১২০টি হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। এর আগে পিরোজপুর পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের আরও ১৮০টি অসহায় পরিবারকে সমপরিমাণ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এরিয়া ম্যানেজার লিন্ডা দফোর সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার লিপি পান্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. আলাউদ্দিন খোকন হাওলাদার, ডিআরএস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বকুল, ইউপি প্রশাসক কর্মকর্তা সুমন শিকদার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ইশরাত জাহান মিমি এবং ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার রাখী খ্রিস্টানীয়া উপস্থিত ছিলেন।

অর্থ বিতরণের আগে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশু ফোরাম দলের অংশগ্রহণে একটি মনোজ্ঞ জারি গান পরিবেশিত হয়। গানের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধ, বৃক্ষরোপণ এবং ‘ফাইভ জিরো প্লাস’ ক্যাম্পেইন সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

উপকারভোগী নারীরা জানান, এই সহায়তা তাদের পারিবারিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...