Logo Logo

সংসদে ইনসাফ কায়েম হলে দেশেও তা প্রতিষ্ঠা পাবে : জামায়াত আমির


Splash Image

ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে ইনসাফ বা ন্যায়বিচার কায়েম করা সম্ভব হলে পুরো দেশেই তা প্রতিষ্ঠা পাবে।


বিজ্ঞাপন


রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে অংশ নিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সংসদ যেন সকল জাতীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, সেই লক্ষ্যেই সকলকে কাজ করতে হবে।

এর আগে বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অনুপস্থিতিতে তিনি অধিবেশনটি পরিচালনা করেন।

অধিবেশনের শুরুতে স্পিকারের স্ত্রী এবং যশোর-৬ আসনের সংসদ সদস্যের মায়ের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেই অনুযায়ী আজ নির্ধারিত সময়ে পুনরায় সংসদীয় কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...