Logo Logo

১৩৩টি অধ্যাদেশ নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী


Splash Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আজ রোববার (২৯ মার্চ) রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বিজ্ঞাপন


দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ ও আইনি বৈধতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, অধিকাংশ অধ্যাদেশের বিষয়ে অগ্রগতি থাকলেও ২৪টি অধ্যাদেশের ক্ষেত্রে এখনো সব পক্ষ একমত হতে পারেনি। আজ রাতের বৈঠকে এই ২৪টি অমীমাংসিত অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে।

উল্লেখ্য, প্রায় ১৩ দিনের বিরতির পর আজ বিকেল ৩টায় পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার পরপরই বিশেষ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সময়ে নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনি পদক্ষেপের ধারাবাহিকতা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...