বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ ২০২৬) দুপুরে আদালতে হাজিরা দিতে এসে এ ঘটনার মুখোমুখি হন তিনি। ঘটনায় বিবাদী মোঃ আরিফুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।
মামলার সূত্রে জানা যায়, এনআই অ্যাক্টের আওতায় দায়ের করা একটি চেক ডিজঅনার মামলায় প্রায় ৯ লাখ টাকা পাওনা বাবদ বিবাদী মারুফ হাসানকে একটি চেক প্রদান করেন। গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে ২৯ এপ্রিল সেটি ডিজঅনার হয়। পরবর্তীতে আইনি নোটিশ প্রদান করে মামলা দায়ের করা হয়, যা প্রায় এক বছর ধরে বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, নির্ধারিত তারিখে আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় আদালত গেটের সামনে আগে থেকেই অবস্থান নেয় বিবাদী ও তার সহযোগীরা। এ সময় তারা মারুফ হাসানকে ঘিরে ধরে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে।
এ সময় হামলাকারীরা তাকে মারধর করে, তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং পকেটে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেয়। হঠাৎ হামলায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
মারুফ হাসান জানান, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তিনি দ্রুত আদালতে ফিরে গিয়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে বিবাদীপক্ষের আইনজীবীকে তলব করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে বিবাদীপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, আদালত চত্বরে একজন সাংবাদিক ও প্রেসক্লাব নেতার ওপর এ ধরনের হামলা বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...