গোপালগঞ্জ বিএডিসির উপ পরিচালক সঞ্জয় কুমার দেবনাথ।
বিজ্ঞাপন
এই প্রেক্ষাপটে গোপালগঞ্জ জেলার কৃষি খাতকে আরও শক্তিশালী ও উৎপাদনমুখী করতে হলে পরিকল্পিত, সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ অপরিহার্য। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যা—যেমন প্রযুক্তিগত অজ্ঞতা, জমির অপব্যবহার, বাজারব্যবস্থার দুর্বলতা এবং আধুনিক কৃষি ব্যবস্থার সীমিত প্রয়োগ—উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করেই সফলতার ফসল ঘরে তুলতে হবে।
গোপালগঞ্জ বিএডিসির উপ পরিচালক সঞ্জয় কুমার দেবনাথ এর মতে, কৃষি উন্নয়নে তিন স্তরের পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথমত, স্বল্পমেয়াদি পরিকল্পনা (১–২ বছর) বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নিয়মিত প্রশিক্ষণ, মাঠ ও উঠান বৈঠকের মাধ্যমে আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে প্রতিটি পরিবারকে একটি করে “কিচেন গার্ডেন” গড়ে তুলতে উৎসাহিত করা যেতে পারে। বাড়ির আশপাশের ছোট জায়গা বা প্রবেশপথের দুই পাশের বেড়ায় বরবটি, শিম, লাউ, চাল কুমড়া, ঝিঙা ইত্যাদি বাউসি ফসল চাষ করলে পুষ্টি ও অর্থনৈতিক—উভয় দিকেই লাভবান হওয়া সম্ভব।
দ্বিতীয়ত, মধ্যমেয়াদি পরিকল্পনা (৩–৫ বছর) হিসেবে সড়ক ও মহাসড়কের পাশের জমিগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। প্রায় ৩০ ফুট পর্যন্ত ফাঁকা জমিতে শুধুমাত্র এক ধরনের গাছ না লাগিয়ে বহুমুখী ফলদ বৃক্ষ—যেমন কাঁঠাল, আম, জাম, আমলকি, হরিতকি, বয়ড়া ইত্যাদি রোপণ করলে পরিবেশের ভারসাম্য রক্ষা, অর্থনৈতিক লাভ এবং পুষ্টির চাহিদা পূরণ একসাথে সম্ভব হবে।
তৃতীয়ত, দীর্ঘমেয়াদি পরিকল্পনা (চলমান) হিসেবে দেশের প্রতিটি মানুষকে কৃষিভিত্তিক উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তর করা এই উদ্যোগের মূল লক্ষ্য হওয়া উচিত। কৃষিকে শুধু পেশা হিসেবে নয়, বরং একটি সম্মানজনক ও লাভজনক খাত হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণাভিত্তিক চাষাবাদ এবং বাজারসংযোগ জোরদার করাই হবে এই পরিকল্পনার ভিত্তি।
সবশেষে বলা যায়, সঠিক পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গোপালগঞ্জের কৃষি খাতে বিদ্যমান সমস্যাগুলো দূর করা সম্ভব। সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এখনই প্রয়োজন সুদূরপ্রসারী ও সমন্বিত উদ্যোগ। তবেই কৃষিতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...