Logo Logo

ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে ১৪ শিশু হাসপাতালে ভর্তি


Splash Image

ফরিদপুর জেলায় গত কয়েক দিনে হামের লক্ষণ নিয়ে অন্তত ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তবে স্বস্তির খবর এই যে, এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর রেকর্ড নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে শিশুদের মধ্যে হামের প্রকোপ কিছুটা বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই দু-একজন করে শিশু প্রাথমিক লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্ত শিশুদের শরীর থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে তারা প্রকৃতপক্ষেই হামে আক্রান্ত কি না। পুরো জেলাজুড়ে স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, সোমবার পর্যন্ত ফরিদপুরের দুটি হাসপাতালে মোট ১৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, সরকারি হিসাবমতে প্রায় ৯৫ শতাংশ শিশুকে হাম-রুবেলাসহ বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী এই হার ৮৪ শতাংশ। ফলে বাকি ১৬ শতাংশ শিশু টিকার আওতার বাইরে থেকে যাচ্ছে, যাদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবছর নিয়মিত টিকাদান কর্মসূচি চললেও গত ৬-৭ বছর ধরে বিশেষ কোনো বড় আকারের ক্যাম্পেইন হচ্ছে না। বাদ পড়া শিশুদের সুরক্ষার আওতায় আনতে আবারও নতুন করে ক্যাম্পেইন বা বিশেষ টিকাদান কর্মসূচির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সঠিক সময়ে টিকা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধি করা গেলে একটি শক্তিশালী প্রতিরোধী ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...