Logo Logo

মনোহরদীতে দেশি মদসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) দুপুরে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শাহিনুর ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপজেলার চালাকচর বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সাত্তারের বাড়ি থেকে প্লাস্টিকের পানির বোতলে সংরক্ষিত প্রায় ২ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মাদক সেবক ও মদ ব্যবসায়ী হিসেবে পরিচিত মোঃ জাকির হোসেন (৪০), পিতা: মৃত ইদ্রিস আলী (প্রকাশ ইদু মিয়া), মাতা: মৃত খুদেজা বেগম, গ্রাম: চালাকচর বেপারীপাড়া এবং আমির রতন (৫০), মাতা: তাজমহল, গ্রাম: চেংগাইন—উভয়কে আটক করা হয়।

পরবর্তীতে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...