বিজ্ঞাপন
আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে বেনাপোল কোম্পানি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের বর্তমান অস্থিরতার সুযোগ নিয়ে সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং নিয়মিত বিশেষ টহল জোরদার করেছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ মজুত ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিযানের অংশ হিসেবে বিজিবি সীমান্তে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করেছে এবং সন্দেহভাজন এলাকাগুলোতে নিয়মিত তল্লাশি চালাচ্ছে। বিশেষ করে নদীপথে পাচার ঠেকাতে স্পিডবোটের মাধ্যমে টহল ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। এছাড়া পাচারকারীদের অবস্থান শনাক্ত করতে স্থানীয় জনগণের সহযোগিতায় তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সাইফ বলেন, "দেশের জাতীয় স্বার্থ ও জ্বালানি সম্পদ রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে কোনোভাবেই জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হতে দেওয়া হবে না।" তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ ও দেশবিরোধী কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, এই বিশেষ অভিযানের ফলে ইতোমধ্যে সীমান্তে পাচারকারীদের তৎপরতা কমেছে এবং বেশ কিছু সাফল্য পাওয়া গেছে। জনস্বার্থ ও দেশের সম্পদ রক্ষায় বিজিবি’র এই কঠোর অবস্থান ভবিষ্যতেও চলমান থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...