Logo Logo

সড়ক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থীর মৃত্যু


Splash Image

খুলনা মহানগরীতে সড়ক দুর্ঘটনায় আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় নগরীর জেলা পরিষদ ভবনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মৌমিতা নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন; তার গ্রামের বাড়ি পাটকেলঘাটায়।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, মৌমিতা তার পিতার সঙ্গে রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে পেছন থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তার মরদেহ হাসপাতাল থেকে নিজ বাসায় নিয়ে যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত গণমাধ্যমকে বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। আমাদের দপ্তরের একজন সেখানে রয়েছেন এবং মরদেহ মুন্সিপাড়ার বাসায় নেওয়া হয়েছে।

— আফনান আজিজ, খুবি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...