বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া বঙ্গোপসাগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত হলেও এখানকার অনেক জেলে নিয়মিত সাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার ভোরে একদল জেলে বঙ্গোপসাগর থেকে এই বিশাল আকৃতির মাছটি ধরে আমুয়া বন্দরে নিয়ে আসেন।
নিলাম চলাকালীন উৎসুক মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। পরে আমুয়ার বিশিষ্ট মাছ ব্যবসায়ী আব্দুল হাই সর্বোচ্চ আড়াই লাখ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
স্থানীয় বাসিন্দা এইচএম বাদল জানান, মাছটির ওজন আনুমানিক ২৫ মণ। অধিক লাভে বিক্রির আশায় মাছটি ইঞ্জিনচালিত ভ্যানে করে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরের উদ্দেশে পাঠানো হয়েছে।
দীর্ঘদিন পর এত বড় আকারের মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের বন্যা বইছে। মাছটি দেখতে আমুয়া ও আশপাশের এলাকা থেকে শত শত উৎসুক মানুষ ভিড় জমায়।
স্থানীয়দের মতে, উপকূলে এমন বিশাল আকৃতির মাছ সচরাচর ধরা পড়ে না, ফলে এটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...