Logo Logo

ফরিদপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু


Splash Image

ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখার লক্ষ্যে ফরিদপুর পৌরসভার উদ্যোগে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে শহরের ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান।

উদ্বোধনী বক্তৃতায় অতিথিরা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

বক্তারা বাড়ির আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তারস্থল ধ্বংস করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একইসঙ্গে শহরকে দৃষ্টিনন্দন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পৌর কর্তৃপক্ষ জানায়, শহরকে দখলমুক্ত রাখতে এবং জনসাধারণের চলাচলের পথ সুগম করতে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আলোচনার পরবর্তী পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ নিকটস্থ একটি পুকুর পরিষ্কারের মাধ্যমে মাঠ পর্যায়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডলসহ পৌরসভার বিভিন্ন বিভাগের উপসহকারী প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...