বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, একটি আভিযানিক দল করিমপুর এলাকার রইচ উদ্দিন মুন্সীর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কানাইপুর-চাঁদপুরগামী পাকা সড়কের পার্শ্ববর্তী একটি কলাবাগানে এই অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় কার্তুজ ও টিয়ার গ্যাস সেলগুলো পাওয়া যায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উদ্ধারকৃত ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার গ্যাস সেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের মজুত, পরিবহন ও ব্যবহার রোধে তাদের গোয়েন্দাভিত্তিক তৎপরতা অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...