Logo Logo

গোপালগঞ্জে ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


Splash Image

প্রতীকী এই ছবিটি এআই দ্বারা নির্মিত।

গোপালগঞ্জ সদর উপজেলায় ধান ক্ষেতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্দ্রজিত মণ্ডল (২৫) নামে এক তরুণ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার আন্দারকোটা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

নিহত ইন্দ্রজিত মণ্ডল সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের ক্ষিতীশ মণ্ডলের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে ইন্দ্রজিত মণ্ডল গ্রামের করম আলী মৃধার ধান খেতে সেচ দেওয়ার জন্য পাম্প চালাতে যান। পাম্প চালু করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে রাতে ওই পাম্প ঘরের ভেতর ইন্দ্রজিতের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্বজনরা তা উদ্ধার করেন।

মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...