Logo Logo

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন, ফিরলেন মোরছালিন-মিতুল


Splash Image

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা, কারণ একাদশে এনেছেন পরিবর্তন স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।


বিজ্ঞাপন


মাত্র পাঁচ দিন আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচের একাদশ থেকে আজকের ম্যাচে দুটি পরিবর্তন এনেছেন কোচ ক্যাবরেরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি এসেছে গোলরক্ষক পজিশনে। ভিয়েতনামের বিপক্ষে মেহেদী হাসান শ্রাবণকে সুযোগ দেওয়া হলেও আজ সিঙ্গাপুরের বিপক্ষে আবারও আস্থা রাখা হয়েছে মিতুল মারমার ওপর।

ফুটবলে গোলরক্ষক পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দুই ম্যাচে দুইজনকে সুযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন কোচ। বসুন্ধরা কিংসে নিয়মিত না খেললেও প্রীতি ম্যাচে শ্রাবণকে দেখে নিয়েছেন তিনি। অন্যদিকে, ক্লাব ফুটবলে ভালো পারফর্ম করলেও জিকোকে প্রাথমিক দলেই রাখা হয়নি, যা নিয়ে আলোচনাও রয়েছে।

ডিফেন্সে আগের ম্যাচের মতোই আস্থা রাখা হয়েছে শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিনের ওপর। তবে দলে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। আগের ম্যাচের মতো এই ম্যাচেও সোহেল রানা সিনিয়রের হাতেই থাকছে অধিনায়কত্বের দায়িত্ব।

আক্রমণভাগেও কিছু পরিবর্তন এসেছে। সামিত সোম ও জায়ান আহমেদ থাকলেও মিরাজুলের জায়গায় সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। এছাড়া দলের বড় ভরসা ও তারকা খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরি আগের ম্যাচের মতোই একাদশে আছেন, যা দলের জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...