Logo Logo

যশোরের শার্শায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ট্রাক আটক


Splash Image

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রে টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শার্শার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এবং বিজিবির বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমান।

বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের একটি কুরিয়ার কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩) তল্লাশি চালিয়ে এসব অবৈধ পণ্য আটক করে টাস্কফোর্স।

জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে বিভিন্ন নামি ব্র্যান্ডের চকলেট, ফেসওয়াশ, প্রসাধন সামগ্রী ও বিপুল পরিমাণ হারবাল পাউডার।

টাস্কফোর্স সূত্রে জানা গেছে, জব্দকৃত এই বিপুল পরিমাণ পণ্যের আমদানির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি পরিবহন সংশ্লিষ্টরা।

শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানান, অবৈধভাবে আনা এসব পণ্য বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে। এই চোরাচালানের ঘটনায় শার্শা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ পণ্যের প্রবেশ রোধে প্রশাসনের এমন কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...