বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগের খবরটি ছড়িয়ে পড়ার পর ফরিদপুরের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর আফজাল হোসেন খান পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই আস্থার জন্য দলীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট মহলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি ফরিদপুরবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়াই তার এগিয়ে চলার মূল প্রেরণা। তিনি যেন অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে জনকল্যাণে কাজ করতে পারেন, সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন পলাশ ‘দৈনিক ভোরের বাণী’ পত্রিকার প্রতিনিধি পার্থ প্রতিম ভদ্রকে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন, "আমার কাছে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর স্থান হবে না।" দুর্নীতি ও অপরাধমুক্ত একটি স্বচ্ছ প্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী তিন দিনের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। তার এই নিয়োগের ফলে জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আসবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...