Logo Logo

মনোহরদীতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলায় খোলা বাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি ও সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার চালাকচর বাজার, কাচিকাটা ভূঁইয়া বাজার এবং খিদিরপুর ইউনিয়নের দরগা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৩টি পৃথক মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে উপস্থিত জনসাধারণের মাঝে সরকার নির্ধারিত দামে ডিজেল বিক্রি নিশ্চিত করা হয়।

এছাড়া সাগরদী স্টার ট্রেডার্স ফিলিং স্টেশনে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে তেল বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...