ছবিটি কৃত্রিম মেধা দিয়ে তৈরি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয়ে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যাতায়াত ও বিদ্যুৎ খরচ কমাতে অনলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত একটি অফিস আদেশ আগামীকাল বুধবার জারি হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এই ছয় দিনের মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত থাকবে এবং বাকি তিন দিন অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হবে। এক্ষেত্রে জোড়-বিজোড় তারিখ বা রোল নম্বর অনুযায়ী শিক্ষার্থীদের ভাগ করে ক্লাস নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবনা অনুযায়ী, অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে পাঠদান পরিচালনা করতে হবে। তবে বিজ্ঞানসহ ব্যবহারিক বিষয়গুলোর ক্লাস সরাসরি ল্যাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হবে।
দীর্ঘ ছুটির কারণে তৈরি হওয়া শিখন ঘাটতি পূরণ এবং বর্তমান জ্বালানি সংকটে সাশ্রয়ী ভূমিকা রাখতেই এই ‘হাইব্রিড’ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...