বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে আসামিদের কড়া পাহারায় আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
ঘটনার বিবরণে জানা গেছে, গত বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার চতুল গ্রামে পারিবারিক জমির গাছ বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে বড় ভাই ডা. গোলাম কবির উত্তেজিত হয়ে তার লাইসেন্সকৃত শর্টগান দিয়ে ছোট ভাই হুমায়ুন কবীর মিন্টুকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুরুতর জখম অবস্থায় মিন্টুকে উদ্ধার করা হলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিহতের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে বোয়ালমারী থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই স্থানীয় জনতা ঘাতক চিকিৎসককে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছিল। পরবর্তীতে তদন্তের ধারাবাহিকতায় পুলিশ তার স্ত্রী হোসনে আরাকেও গ্রেফতার করে।
মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে পুলিশ আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ডের অনুমতি প্রদান করেন। বর্তমানে আসামিদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িত অন্যান্য তথ্য এবং নেপথ্যের কারণগুলো স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...