Logo Logo

সরকারি মুকসুদপুর কলেজে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন


Splash Image

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজ ক্যাম্পাসে দুই দিনব্যাপী রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৩০ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়।


বিজ্ঞাপন


৩০ মার্চ বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা ঘটে। ওইদিন রাত ৮টায় ওন, ভিজিল এবং আত্মশুদ্ধি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরদিন ৩১ মার্চ দুপুর ১২টায় মূল দীক্ষা অনুষ্ঠান শুরু হয়, যেখানে দুটি গ্রুপে বিভক্ত মোট ১০ জন রোভার সহচরকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে কলেজের নতুন রোভার ডেন কক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

সরকারি মুকসুদপুর কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন গ্রুপের সাধারণ সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক এস. এম. ওয়ালিউর রহমান (উডব্যাজার)। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. এনামুল হক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ড. কবির উদ্দিন আহাম্মেদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান মিয়া বাবর, যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার মন্ডল এবং কোষাধ্যক্ষ কুতুব উদ্দিন খান।

এছাড়া অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আরিফুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ফিরোজ মাহমুদসহ রোভার স্কাউট গ্রুপ কমিটির সদস্যবৃন্দ এবং কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। দুই দিনব্যাপী এই আয়োজনে রোভার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...