Logo Logo

রাজবাড়ী জেলা বার নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়


Splash Image

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের মধ্যে ৯টিতেই জয়লাভ করেছে জামায়াত-বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ। অন্যদিকে, জেলা আইনজীবী সমন্বয় পরিষদ মাত্র একটি সহ-সম্পাদক ও একটি সদস্য পদে বিজয়ী হতে সক্ষম হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় রাজবাড়ী বার এসোসিয়েশন ভবনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অশোক কুমার সাহা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের কাজী আব্দুল বারী (কুটিন) ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএম মোস্তফা পেয়েছেন ৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক (২) ১৩৩ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী বিপ্লব কুমার রায় পেয়েছেন ৭৩ ভোট।

অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে সহ-সভাপতি পদে আব্দুল হাকিম খান (রিপন) ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে মো. আরব আলী ১০৮ ভোট এবং মোহাম্মদ নজরুল ইসলাম (বাবু) ১১৯ ভোট পেয়ে জয়ী হন। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম. এম. শাহরিয়ার জামান (রাজীব)।

সদস্য পদে বিজয়ীরা হলেন—মো. শরিফুল ইসলাম (১১২ ভোট), মো. মোশারফ হোসেন (১২১ ভোট), আব্দুল্লাহ আল আমান (১৫৫ ভোট), মো. ওলিউল্লাহ শিকদার চঞ্চল (১৩৪ ভোট) এবং মো. হান্নান আহমেদ (১১২ ভোট)।

ফলাফল ঘোষণার পর রাজবাড়ী জেলা বার প্রাঙ্গণে আনন্দ উল্লাস করেন বিজয়ী প্রার্থীরা। নির্বাচিত নেতৃবৃন্দ বারের উন্নয়নে এবং আইনজীবীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...