বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার মধুমতী সেতু টোল প্লাজা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকায় পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল মধুমতী সেতু টোল প্লাজা এলাকায় বিশেষ অবস্থান নেয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় মো. ফারুক হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ফেনসিডিল সদৃশ ৭০ বোতল নতুন মাদক ‘উইনসেরেক্স’ উদ্ধার করা হয়। মাদকদ্রব্য ছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ফারুক দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
এই ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...