Logo Logo

পিরোজপুরে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও জনপ্রতিনিধিদের মাঝে মেগাফোন বিতরণ


Splash Image

পিরোজপুরে ৩ হাজার শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও জনপ্রতিনিধিদের মাঝে দুর্যোগ প্রস্তুতিতে সচেতনতায় বার্তা প্রচারে মেগাফোন বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (০১ এপ্রিল) বেলা ১২ টার দিকে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশনের পিরোজপুর এরিয়া প্রোগ্রাম অফিসার ক্রিস্টিনা আর, বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বকতিয়ার রহমান, ওয়ার্ল্ড ভিশনের পিরোজপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস কুমার দাস প্রমুখ।

পরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ওয়ান থেকে টেন এর ৩১৮১ জন শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, রং পেন্সিল ও পেন্সিল বক্স প্রদান করা হয় এবং সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাঝে দুর্যোগ প্রস্তুতির জন্য সচেতনতায় বার্তা প্রচারে মেগাফোন বিতরণ করা হয়েছে।

এসময় জেলা প্রশাসক আবু সাইদ বলেন- তোমরা যারা শিশু মেয়ে ও ছেলেরা আছো তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমাদেরকে নিজেদের পায়ে দাড়াতে হবে এবং এই দেশের উন্নয়নের কান্ডারী হতে হবে। এ ছাড়া শিশুদের প্রতি অবিভাবকদের সচেতন হতেও আহবান জানান তিনি।

এ ছাড়াও অন্যান্য বক্তারা বলেন, আমরা যেন শিশুর বিকাশ ঘটাতে পারি এবং তাদের নিয়মিত খোঁজখবর রাখতে পারি, এই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের শিশুদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে, আসাকরি তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। এ ছাড়া বাল্যবিবাহ এবং যৌতুকসহ কোনো ধরনের অসৎ কাজ আমরা যেন না করি সেদিকে পরিবার গুলোকে দ্বায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...