Logo Logo

মধুখালীতে ট্রেনে কাটা পড়ে যমজ দুই শিশুর মৃত্যু


Splash Image

ফরিদপুরের মধুখালীতে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তায়েব শেখ ও আহমেদ শেখ নামে চার বছর বয়সী যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী আকাশ শেখের সন্তান। যমজ দুই ভাইয়ের এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন ভূষণা-লক্ষণদিয়া স্টেশন অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। যমজ দুই শিশু কোনোভাবে রেললাইনের ওপর চলে এলে ট্রেনের নিচে পড়ে তারা ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, যমজ দুটি শিশু ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে রওনা হয়েছেন। প্রাথমিক তথ্যে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তদন্ত শুরু করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিশুদের মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...