Logo Logo

ঝালকাঠির নলছিটিতে ৪২ মণ জাটকা জব্দ


Splash Image

ঝালকাঠির নলছিটিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা পরিবহনকালে ইসলাম পরিবহনের একটি বাস থেকে ৪২ মণ নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড।


বিজ্ঞাপন


বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইসলাম পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ জাটকা পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে ৪২ মণ নিষিদ্ধ জাটকা উদ্ধার করা হয়।

খবর পেয়ে নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মা ইলিশ ও জাটকা রক্ষায় সরকারি আইন অমান্য করে মাছ পরিবহনের দায়ে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ৪২ মণ জাটকা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং জাটকা নিধন বন্ধে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জাটকা আহরণ, পরিবহন ও বিক্রির সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...