Logo Logo

রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক আফরোজা পারভীন


Splash Image

রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আফরোজা পারভীনকে পদায়ন করেছে সরকার।


বিজ্ঞাপন


বুধবার (১ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আফরোজা পারভীন (পরিচিতি নম্বর-১৬৫৩৯) বর্তমানে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জনস্বার্থে তাকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও নিয়োগ প্রদান করা হয়েছে।

জানা গেছে, নবনিযুক্ত জেলা প্রশাসক আফরোজা পারভীন ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ব্যক্তিগত জীবনে তিনি রাজধানী ঢাকার বাসিন্দা। পেশাগত জীবনে অত্যন্ত দক্ষ ও কর্মঠ এই কর্মকর্তা এর আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

রাজবাড়ী জেলার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

খুব শীঘ্রই তিনি বর্তমান জেলা প্রশাসকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...