Logo Logo

এক মাসে ২০ ডিসি প্রত্যাহার, নতুন করে বদলি চার জেলায়


Splash Image

দেশের প্রশাসনিক ব্যবস্থায় গতিশীলতা আনতে আরও চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।


বিজ্ঞাপন


বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পাবনা, ঠাকুরগাঁও, রংপুর ও রাজবাড়ী জেলায় এই নতুন নিয়োগের আদেশ প্রদান করা হয়।

এ নিয়ে গত এক মাসে তিন দফায় মোট ২০টি জেলার জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হলো।

রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক (উপসচিব) আফরোজা পারভীন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উল্লেখিত চার জেলার বর্তমান জেলা প্রশাসকদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে ধারাবাহিক সংস্কার ও পরিবর্তনের অংশ হিসেবে জেলা প্রশাসন পর্যায়ে এই রদবদল চলছে। এর আগে গত ১ মার্চ গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়। পরবর্তীতে ২৯ মার্চ রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, নরসিংদী ও বান্দরবান—এই ১১ জেলার ডিসি পদেও পরিবর্তন আনা হয়।

উল্লেখ্য, বুধবার প্রত্যাহার হওয়া কিছু জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্বমুহূর্তে নিয়োগ পেয়েছিলেন। ফলে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের বদলি করা হলো।

সচিবালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক সংস্কারের এই প্রক্রিয়া চলমান রয়েছে এবং সামনে আরও কিছু জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন আসতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...