Logo Logo

সংবিধান সংস্কারে জনগণকে নিয়ে আন্দোলনের ডাক বিরোধী দলীয় নেতার


Splash Image

সংবিধান সংস্কারের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।


বিজ্ঞাপন


বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই রাজনৈতিক অবস্থানের কথা জানান।

এর আগে সংবিধান সংস্কার সংক্রান্ত ইস্যুতে সরকারি দলের সঙ্গে মতপার্থক্য তৈরি হলে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে।

ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, “বর্তমান পরিস্থিতিতে আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। আমরা রাজপথে নামব এবং জনগণকে সঙ্গে নিয়েই আমাদের অধিকার আদায় করব।”

তিনি আরও জানান, বিরোধী জোটের শরীক ১১টি দল খুব শীঘ্রই বৈঠকে বসবে এবং আন্দোলনের রূপরেখা ও পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবে।

বিরোধী দলীয় নেতা তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের আমূল সংস্কার জরুরি হয়ে পড়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে তারা ঐক্যবদ্ধভাবে এই সংগ্রাম চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...