বিজ্ঞাপন
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, সর্বশেষ দফার এই অভিযানে ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ২০০টি রকেট ছোড়া হয়েছে।
আইআরজিসির তথ্যমতে, এই সমন্বিত হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন হেলিকপ্টার ইউনিট রয়েছে। ইরানি বাহিনীর দাবি, আল-আদিরি ঘাঁটিতে হামলায় একটি মার্কিন হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এসব তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান ও তার মিত্রদের এই অভিযান ‘পূর্ণ তীব্রতা ও শক্তি’ নিয়ে অব্যাহত থাকবে।
সূত্র: আল-জাজিরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...