Logo Logo

ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, দাবি ট্রাম্পের


Splash Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নৌ-চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রস্তাব বিবেচনা করবে না।


বিজ্ঞাপন


ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন বলে ট্রাম্পের মন্তব্য এসেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন!’’

তিনি আরও বলেন, ‘‘হরমুজ প্রণালী যখন উন্মুক্ত, অবাধ এবং নিরাপদ হবে, তখনই আমরা এই প্রস্তাব বিবেচনা করব। তার আগ পর্যন্ত, আমরা ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেব অথবা তারা যেমনটি বলে প্রস্তর যুগে পাঠিয়ে দেব।’’

এফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান কিংবা অন্য কোনও স্বতন্ত্র সূত্র থেকে এখনও তাৎক্ষণিকভাবে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও অনিশ্চিত থাকায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত হিসেবে বিবেচিত হওয়ায়, এখানকার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যে কোনও যুদ্ধবিরতি প্রক্রিয়া স্থায়ীভাবে কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

সূত্র: এএফপি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...