বিজ্ঞাপন
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার এস.আই মোস্তফা কামাল খান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা মান্দারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, ওই এলাকায় একটি বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আক্তার হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি গোতাশিয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকার যুব সমাজকে বিপথগামী করে আসছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...