ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, গত ১ এপ্রিল অফিস সময় পরিবর্তন সংক্রান্ত যে স্মারকপত্রটি অনলাইনে প্রচারিত হয়েছে, সেটি তাদের পক্ষ থেকে জারি করা হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্তও সরকার নেয়নি।
এতে আরো বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের নামে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, সরকারি অফিসের সময়সূচি বা কার্যপদ্ধতিতে কোনো পরিবর্তন আনলে তা যথাযথ প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অনির্ভরযোগ্য তথ্যের ওপর নির্ভর না করতে নাগরিকদের প্রতি অনুরোধ করা হলো।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...