বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মো. সাখায়েত উল্যার ছেলে। তিনি সুগন্ধা পরিবহনের একটি বাসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে যাত্রীবাহী বাসটি চৌমুহনী থেকে মাইজদীর দিকে যাচ্ছিল। আয়কর অফিস এলাকায় পৌঁছালে রাজু হঠাৎ চলন্ত বাস থেকে রাস্তায় পড়ে যান এবং বাসের সঙ্গেই ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিউটি শেষে ফেরার পথে অসাবধানতাবশত তিনি বাস থেকে পড়ে যান।
পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে। তদন্ত শেষে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...