Logo Logo

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার- ২


Splash Image

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে হাতিয়া পৌরসভার পাঁচ বিঘা ও এমপির পোল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. রাসেল (২২) এবং ফরাজি গ্রামের মো. জাফর (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে তেলের অবৈধ মজুদ রোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১২টার দিকে পাঁচ বিঘা গ্রামের একটি স’মিলের পাশ থেকে ৭৬০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে এমপির পোল এলাকা থেকে আরও ৫৭০ লিটার ডিজেল জব্দ করে পুলিশ।

চোরাই ডিজেল অবৈধভাবে সংরক্ষণের দায়ে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...