ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন। সেই হামলায় আলি খামেনির ছেলে মোজতবা খামেনি ভাগ্যক্রমে বেঁচে যান এবং পরবর্তীতে দেশটির নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি কেবল লিখিত বিবৃতি প্রদান করছেন, যা রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হচ্ছে।
এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানিয়েছেন, বিমান হামলার পরেও মোজতবা খামেনি নিরাপদ আছেন। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে তার জনসমক্ষে অনুপস্থিত থাকাকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সাই দেদভ আরটিভিআই মিডিয়াকে জানিয়েছেন যে, সুপ্রিম লিডার মোজতবা খামেনি বর্তমানে ইরানেই অবস্থান করছেন। তবে নিরাপত্তার খাতিরে এবং বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তিনি কৌশলগতভাবে জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন।
মোজতবা খামেনির এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা থাকলেও তেহরান তার নেতৃত্ব ও সুস্থতার বিষয়ে বারবার নিশ্চয়তা প্রদান করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...