বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল এই সফল অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত নিজাম হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশের রেকর্ড অনুযায়ী, নিজাম হাওলাদারের বিরুদ্ধে বাকেরগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার অন্তত ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
গ্রেপ্তারের পর তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। দুর্ধর্ষ এই ডাকাত গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...